রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

বাহুবলের বৃন্দাবন বাগানে মৌসুমের প্রথম চা-পাতা চয়ন শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ বা পড়া হয়েছে

মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবল উপজেলার বৃন্দাবন চা-বাগানে আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়ন শুরু হয়েছে। মৌসুমের প্রথমেই চা-পাতা চয়নের উদ্বোধন করেন বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দীন খাঁন। গতকাল সোমবার সকাল ৮টায় শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে ২ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করা হয়। সরেজমিনে দেখা যায়, বাগানের সেকশনে সেকশনে চা-গাছ নতুন কুঁড়িতে ভরে উঠেছে। বৃন্দাবন চা-বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা চা-পাতা উত্তোলনে অধীর আগ্রহে অপেক্ষমাণ। সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে চা-গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দুই-তিন মাস বাগানে চা-পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা-কারখানাও অলস থাকতে হয়। সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন। সোমবার গ্রীণ ভ্যালী প্ল্যান্টেশন কোম্পানি লিমিটেডের অধীনস্থ বৃন্দাবন চা-বাগানের ২ নম্বর সেকশনে নারী শ্রমিকরা পুজো-অর্চনাসহ সব আনুষ্ঠানিকতা শেষ করলে চা-পাতা চয়নের উদ্বোধন করেন বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দীন খাঁন। এ সময় উপ¯ি’ত ছিলেন বাগানের সহকারি ব্যবস্থাপক উজ্জল সিংহ, নূরুল হক তুহিন, আব্দুস শহিদ, হেড ক্লার্ক বিজন ভট্টাচার্য্য, খোরশেদ আলী, সালেহ আহমেদ সাগর, বিনিথ বিশ্বাস, রাসেল আহমেদ, সঞ্জয় গোয়ালাসহ পঞ্চায়েত নেতৃবৃন্দ ও নারী চা-শ্রমিকরা। পরে চা-পাতা চয়নের মাধ্যমে মৌসুমের প্রথম পাতি উত্তোলন শুরু করেন নারী শ্রমিকরা। চা-পাতা চয়ন উদ্বোধনী অনুষ্ঠানে নাসির উদ্দীন খাঁন বলেন, মৌসুমের প্রথম এবছর চা-পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে। শ্রমিকদের আন্তরিকতার মধ্য দিয়ে আশাতীত উৎপাদন সম্ভব হবে বলে তিনি দাবি করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com