মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় মহিলাসহ ৬ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৃথক সড়ক দূর্ঘটনায় মহিলাসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায, গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের মনলা মিয়ার স্ত্রী পরিজান বেগম তার মেয়ের সাথে দেখা করতে হবিগঞ্জ শহরে আসেন। তিনি চৌধুরী বাজার থেকে টমটমযোগে শায়েস্তানগর বাজারে নেমে রাস্তা পার হতে চাইলে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে আহত হয়। অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজের অদূরে হানিফের ধাক্কায় সিএনজি উল্টে ৫ জন আহত হয়েছে। আহতরা বাহুবল উপজেলার ভাদেশ্বর গ্রামের কামাল উদ্দিন (৫০), তার স্ত্রী রুবি আক্তার (৪০), মেয়ে রুজি আক্তার (২১) ও সিএনজি চালক মাসুক মিয়া আহত হয়। আহত কামাল উদ্দিনকে সিলেট ও বাকীদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, কামাল উদ্দিন চুনারুঘাটের উলুকান্দি গ্রামে মেয়ের বাড়িতে ইফতারী নিয়ে যাচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com