মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪
  • ৪৬৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সভাপতি কদর আলী মোল্লাকে আহ্বায়ক এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন মনিরকে সদস্য সচিব করে উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ৬ জুলাই ২০১৪ ইং অনুমোদন দিয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম,এ সোবহান চৌধুরী। জাপা সূত্র জানায়, গত ২৫ মে আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির কর্মী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জাতীয় পার্টির নেতাকর্মীদের সমঝোতার ভিত্তিতে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিকে অনুমোদন দেওয়ায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ সোবহান চৌধুরী সহ নতুন আহ্বায়ক কদর আলী মোল্লা, সদস্য সচিব আক্তার হোসেন মনির ও কমিটির সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ কায়সার আহম্মেদ সহ নেতৃবৃন্দ। নতুন আহ্বায়ক কমিটিকে ৯ আগষ্টের মধ্যে উপজেলা জাতীয় পার্টির পূর্নাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com