নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এর পিতা গুরু কুমার পাল জান্টুর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী গতকাল ১১ ফেব্রুয়ারী শুক্রবার পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ পৌরসভার কানাইপুরস্থ অঞ্জলী নিকেতন নিজ বাড়ীতে তাঁর আত্মার শান্তি কামনায় বিকালে বিশেষ প্রার্থনা ও গীতাপাঠ অনুষ্টিত হয়েছে। মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার শান্তি কামনায় অপর পুত্র ব্যবসায়ী শিবু পাল, গঙ্গেশ পাল, গৌতম পাল, শ্যামল কুমার পালসহ পরিবারের পক্ষ থেকে সকলের নিকট আর্শীবাদ ও দোয়া কামনা করা হয়েছে।