শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পুরান মুন্সেফী এলাকায় লন্ডন প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় লন্ডন প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাসার জানালা ও দরজা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পাওয়ার পর সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশনায় এসআই মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেন। ওই এলাকার বাসা নং-১৩ সি বায়তুল নুর ভিলার মালিক লন্ডন প্রবাসী সৈয়দ আক্তারুজ্জামান মিজান জানান, অধিকাংশ সময়ই তিনি লন্ডনে বসবাস করেন। মাঝে মাঝে দেশে এলেও সিলেটে বসবাস করেন। ওই বাসাটি দেখাশোনার জন্য তার চাচাতো ভাই সৈয়দ ইমনকে দায়িত্ব দেন। এ ছাড়া নিচতলা ও ৪র্থ তলা খালি, ২য় ও ৩য় তলায় দুইটি ভাড়াটিয়া রয়েছে। ১৫ দিন আগে ইমন নিচতলা তালাবদ্ধ করে গ্রামের বাড়ি কালাইনজুড়া চলে যায়। ১৫ দিনের মধ্যে যেকোনো একদিন চোরের দল নিচতলা রোমের ভেতরে প্রবেশ করে পানির মোটর, ব্যায়ামের সরঞ্জাম, বেসিন, হাড়ি, পাতিলসহ লোহা জাতীয়দ্রব্যসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় চোর আতংক বিরাজ করছে। পুলিশ ভাড়াটিয়া বাসিন্দা ও এলাকাবাসীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। তাদের আশা অচিরেই চুরির রহস্য উদঘাটন করা হবে। ওসি জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায় এবং রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com