বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অভিযোগে মোহাম্মদীয়া ফুড সিলগালা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনসহ নানান অভিযোগে মোহাম্মদীয়া ফুড সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানকালে এই সিলগালা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মূল্য তালিকা ও উৎপাদন মেয়াদ, বিএসটিআইয়ের বা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের অনুমতি, স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক স্বাস্থ্য প্রতিবেদন ছাড়া বেকারীতে কাজে নিয়োজিত কর্মচারী, স্বাস্থ্য রক্ষায় কোন প্রকার গ্লাভস না থাকায়, পঁচা বাসী খামি ব্যবহার সর্বোপরি মানুষের জীবন বিপন্ন করে এমন খাদ্য দ্রব্য উৎপাদন ইত্যাদি অপরাধের দায়ে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারের মোহাম্মদীয়া ফুড এর স্বত্তাধিকারি ধুলচাতল গ্রামের মৃত মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ আব্দুল কাদির (৩৩) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড মোবাইল কোর্টের মাধ্যমে প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করে বন্ধ করা দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই শাহীন এর নেতৃত্বে একদল পুলিশ এবং প্রসিকিউশন সহায়তা প্রদান করেন বিএসটিআই ইন্সপেক্টর পারভেজ।নবীগঞ্জ উপজেলার নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com