বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে সাংবাদিক সেলিম চৌধুরী ও প্রেসক্লাবের আজীবন সদস্য অমিয় চক্রবর্তী স্মরণে শোক সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য এ কে এম ফজলুল হক চৌধুরী সেলিম ও প্রেসক্লাবের আজীবন সদস্য অমিয় চক্রবর্তীর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে শোকসভার আয়োজন করে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। ক্লাবের সভাপতি আ স ম আফজল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় স্মৃতিচারণ করেন ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, ফিরুজুল ইসলাম চৌধুরী, মোঃ আব্দুর রকিব। অন্যান্যদের বক্তব্য রাখেন, সাংবাদিক সেলিম চৌধুরীর চাচা জাকির হোসেন তালুকদার, সেলিম চৌধুরীর ছোট ভাই শাকিম চৌধুরী, অমিয় চক্রবর্তীর ছোট ভাই অজয় চক্রবর্তী জুয়েল, জহুরচাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রেসক্লাবের সহ-সভাপতি নওরুজুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, কোষাধ্যক্ষ কামরুল হাসান, এডভোকেট আব্দুল আলিম তালুকদার, সমিরন চক্রবর্তী, মঈনুল হক শাহিন প্রমুখ। এর আগে বিকাল থেকে ছয়জন কোরআনে হাফেজ পবিত্র কোরআন খতম করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও প্রার্থনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com