মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সোনালী ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতায় চুনারুঘাটে ৫ শতাধিক শিক্ষক কর্মচারী হয়রানির স্বীকার

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৯৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সোনালী ব্যাংক চুনারুঘাট শাখা থেকে বেতন ভাতাদির সরকারী অংশ উত্তোলণ করেন উপজেলার বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ। নিয়ম অনুযায়ী শিক্ষক বৃন্দের প্রতি মাসের বেতন (এমপিও) পরবর্তী মাসের একটি নির্দিষ্ট তারিখের মধ্যে উত্তোলণের নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের নিকট চেক হস্তান্তর করেন সংশ্লিষ্ট দপ্তরে। এ নির্ধারিত সময়ের মধ্যে জনতা ব্যাংকসহ অন্যান্য ব্যাংক শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাধি প্রদান করে আসলেও সোনালী ব্যাংক চুনারুঘাট শাখা সরকারি নির্দেশনা মোতাবেক বেতন ভাতা প্রদান না করায় নির্ধারিত তারিখের শেষ দিন থেকে প্রতি দিন প্রায় পাচঁ শতাধিক শিক্ষক ও কর্মচারী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সোনালী ব্যাংকে এসে ঘুরে যাচ্ছেন। নির্ধারিত তারিখে বেতন ভাতা না পেয়ে ক্ষোভে-দুঃখে বাড়ি ফিরছেন শিক্ষক কর্মচারীগণ। সোনালী ব্যাংক চুনারুঘাট শাখার কর্তৃপক্ষ এ বিষয়ে কোন সুরাহা না করে কবে থেকে সঠিক সময়ে ভেতনের অংশ উত্তোলণের সুযোগ দেবে তাও বলছেন না। এ ঘটনা প্রতি মাসেই ঘটছে এ ব্যাংকে। খোজ নিয়ে জানাযায়, গত জুন মাসে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতার চেক হস্তান্তর করার সময় বেতন উত্তোলণের শেষ সময় দেওয়া হয় জুন মাসের ৩০ তারিখ। কিন্তু ঐ ব্যাংক তা প্রদান করে জুলাই মাসের ৪/৫ তারিখে। আগষ্ট/২০১৩ মাসের বেতন ভাতার চেক হস্তান্তর করা হয় ২৮ আগষ্ট। বেতন উত্তোলণের শেষ সময় দেওয়া হয় ৯ সেপ্টেম্বর কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত অদ্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ভাতা শিক্ষকরা উত্তোলণ করতে পারেননি।
এ ব্যাপারে শিক্ষকগণ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এম এ আওয়াল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোনালী ব্যাংকের স্থানীয় কর্তৃপক্ষসহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করে আমরা কোন প্রতিকার পাচ্ছি না। এখন উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ছাড়া আমাদের অন্যকোন উপায় নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com