বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিলকে জগন্নাথপুর যুবলীগ নেতার সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি রাকিল হোসেনকে জগন্নাথপুর উপজেলার যুবলীগের উপ-প্রচার সম্পাদক ও জগন্নাথপুর খেলোয়ার কল্যাণ সমিতির সাবেক ফুটবল খেলোয়ার আব্দুল বারিক ও পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও সমাজ কল্যাণ সমিতির সাধারণ আনিছুর রহমানের উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় ইনাতগঞ্জের পার্শ্ববর্তী পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক অরবিন্দু রায়ের সভাপতিত্বে অনুষ্টানে জগন্নাথপুর যুবলীগের উপ-প্রচার সম্পাদক আব্দুল বারিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মখলিছ মিয়া,সংবর্ধিত ব্যক্তি নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিন্দু রায়। বক্তব্য রাখেন, নবীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ডা: নিজামুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য মজুমদর, কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাপ্পি রায়, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল, গোতগাঁও সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমানযুবলীগ নেতা মিশন রায়, তোফায়েল আহমেদ, মিঠুন রায়, বিশ্বজিৎ রায়, লিমন শাহান শাহ, রবিউল ইসলাম, কানু রায়, সুজিত রায় প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com