রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সাংবাদিক শরিফ চৌধুরী দৈনিক মানবকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি

  • আপডেট টাইম রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর ও প্রকাশনা সম্পাদক শরিফ চৌধুরী জাতীয় মূলধারার গণমাধ্যম দৈনিক মানবকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন? গতকাল শনিবার বিকেলে দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি নিয়োগপত্রে তাকে হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়। শরিফ চৌধুরী দুই দশকের বেশি সময় ধরে হবিগঞ্জে সাংবাদিকতা করে আসছেন। তিনি জাতীয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজনাউ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ইতিপূর্বে তিনি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক, দৈনিক হবিগঞ্জের জননীর নির্বাহী সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সমাচার এর যুগ্ম সম্পাদক হিসেবেও কাজ করেছেন। দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি নিযুক্ত হওয়ায় পেশাগত দায়িত্ব পালনে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরিফ চৌধুরী বর্তমানে হবিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com