বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহীদ কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ গণঅধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণঅধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গণ অধিকার ফোরাম কেন্দ্র্রীয় নেতা ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আবুল হোসেন জীবন। এতে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার নেতা ও নবীগঞ্জ উপজেলার সমন্বয়কারী মাওঃ মুশাহিদ আলী, বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার এর অন্যতম সমন্বয়কারী এম এ খালিক, ছাত্র অধিকার পরিষদ নেতা মিনহাজ, যুব অধিকার ও পেশাজীবী অধিকারের স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাবেক অর্থমন্ত্রী শ্হা এ এম এস কিবরিয়া হত্যাকান্ডের ১৭ বছর পেরিয়ে গেলেও আজও এর বিচার হয়নি। উনার সহধমীনি আছমা কিবরিয়াও শোক সইতে না পেরে দুনিয়া ছেড়ে চলে গেলেন। কালক্ষেপন না করে অনতিবিলম্বে শহীদ এএমএস কিবরিয়া হত্যাকারীদের ফাসির দাবী জানান বক্তারা।
পরে কোরান তেলাওয়াত ও মোনাজাত এর মাধ্যমে শাহ এ এম এস কিবরিয়ার আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সকলের সমবেদনা জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com