শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হুরগাঁও গ্রামের জুয়ার আসরে পুলিশের হানা ॥ গ্রেফতার ৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামে জুয়ার আসরে হানা দিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, রিচি অগ্নিকোনা গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুন নুর (৩৫), জজ মিয়ার পুত্র শাহিন মিয়া (৩০), সামছু মিয়ার পুত্র নুরুজ্জামান (৩৮) ও রিচি আইরা কোনা গ্রামের সুজন মিয়া (২৫) ও গোপাল নগর গ্রামের সত্য লালের পুত্র নিত্য লাল দাশ (৪০)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আলকাছ মিয়ার নেতৃত্বে জুয়াড়িরা রিচি, হুরগাঁও, বামকান্দিসহ বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসিয়ে আসছে। এসব আসরে বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে সমবেত হয়। তাদের আসরে জুয়ার পাশাপাশি মাদকসেবনসহ অসামাজিক কার্যকলাপ চলে।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১২ টার দিকে সদর থানার এসআই জুয়েল সরকার, সনক দাশ ও আব্দুর রহিমসহ একদল পুলিশ জুয়ার আসরে অভিযান চালায়। তখন ৫ জনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com