নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামে আপন ভাইকে ১৬ বছর আগে পিটিয়ে ও কুপিয়ে হাত ও পা ভেঙ্গে ফেলা ও আহত করার অপরাধে তারই আপন ভাই ও ভাতিজাকে কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান কার হয়। এ সময় মামলার বাদী আজহার আলী আদালতে উপস্থিত ছিলেন। ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গত ১৯ জানুয়ারি এ রায় ঘোষণা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হারুন উর রশিদ।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আজলপুর গ্রামের আম্বর আলী (৬১) ও তার ছেলে জমির আলী (৪৪)। মামলার অন্যান্য আসামীরা খালাস পেয়েছেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আকল মিয়া। মামলার বাদী আজহার আলী এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট ক্ষিতিষ চন্দ্র গোপ বলেন, রাষ্ট্র পক্ষ এই রায়ে খুশি। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধীরা অপরাধ করতে সাবধান হবে।
প্রসঙ্গত, ২০০৬ সনের ১২ জুন নিজ বাড়িতে দন্ডপ্রাপ্তরা দা ও রামদা দিয়ে কুপিয়ে দুই পা ও হাত ভেঙ্গে মারাত্বক জখম করে সৈয়দ মজুদ আলীকে। পরে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে স্থায়ী পঙ্গুত্ব বরণ করে এর কিছুদিন পর মৃত্যুর বরণ করেন।
এ ঘটনায় আহতের ছেলে সৈয়দ আজহার আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় আম্বর আলীকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।