রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ২ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৩৮২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটা ও খোয়াই নদী থেকে বালু উত্তোলনের দায়ে মোঃ রাসেল মিয়া (৩০) ও সেলিম মিয়া (২৯)কে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টায় চুনারুঘাট উপজেলার রাখী মোজার রাজার বাজার ব্রীজ সংলগ্ন এলাকার খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় রাসেলকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর ১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। রাসেল উপজেলার মহদিরকোণা গ্রামের মৃত আকছির মিয়ার পুত্র। একই দিনে রাখী মোজার খোয়াই নদী থেকে অবৈধভাবে ভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলার পাকুরিয়া গ্রামের আশ্বব উল্লাহর পুত্র সেলিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com