রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে ঘন ঘন চুরি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের নিয়ে পুলিশের সভা

  • আপডেট টাইম সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ঘন ঘন চুরি বৃদ্ধি পাওয়ায় পুলিশ ও ব্যবসায়ীদের মাঝে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার সময় শহরের বেবিষ্ট্যান্ড এলাকার আলীফ হোটেলের নিচতলায় ব্যবসায়ীদের নিয়ে পুলিশ আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, ব্যাকস সভাপতি মোঃ শামছুল হুদা, সম্পাদক দেওয়ান আলমগীরসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সদর থানার এসআই জুয়েল সরকারসহ একদল পুলিশ। সভায় ওই এলাকায় যাতে চুরি না হয় সে কারনে পাহারাদার নিয়োগ করতে হবে। তবে পাহারাদারের পোশাক, বাশি ও লাঠিসহ সরঞ্জামাদি পুলিশের পক্ষ থেকে দেয়া হবে। সার্বিক বিষয় নিয়ে আব্দুর রহমানকে সভাপতি, নাসিম সাধারণ সম্পাদক, তপন আচার্য্যকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে আরও সদস্য অর্ন্তভুক্ত করা হবে। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ওই এলাকার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চেম্বারসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানে চোরের দল হানা দেয়। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। তাছাড়া ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করায় পুলিশ ব্যবসায়ীদের নিয়ে সভা করে। প্রতিটি এলাকায় এ বিষয়ে কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com