বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

শায়েস্তাগঞ্জে কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা প্রাইমারী স্কুলের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় আরো ৫-৭ জন ডাকাত পালিয়ে যায়। গতকাল বুধবার (১৯ জানুয়ারী) এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব। এর আগে ভোর ৪টার দিকে শায়েস্তাগঞ্জ পুরানবাজার-হবিগঞ্জ বাইপাস সড়ক থেকে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের সফর আলীর পুত্র উজ্জ্বল মিয়া (২৮), মৃত গউছ আলীর পুত্র নুর আলী ওরফে কালা মিয়া (৪০), দেবপাড়া গ্রামের বকুল মিয়ার পুত্র আক্তার মিয়া (১৯), পশ্চিম পাড়া গ্রামের শাহাদাত আলীর পুত্র ফুয়াদ মিয়া (২২) ও চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের বাবুল মিয়ার রাজু মিয়া (১৯)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com