মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দারোগা আলতাফসহ দুই আসামীর ১দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের চাঞ্চল্যকর আফজাল চৌধুরী হত্যার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার দুই আসামী দারোগা আলতাফ চৌধুরী ও বিজয় চৌধুরীর ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত শুনানী শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, দারোগা আলতাফ চৌধুরী ও বিজয় চৌধুরীর বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালতে শুনানী শেষে বিজ্ঞ বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওসি মাসুক আলী জানান, হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে ৩৫ বছরের পুরনো একটি মসজিদ নিয়ে বিরোধের জের ধরে গত ৫ জানুয়ারী সোমবার রাত ১টার দিকে পাঁচপীরের মাজারে ওরস চলাকালে আফজাল চৌধুরী খুন হয়। আহত হয় আরও ১০ জন। নিহত আফজাল চৌধুরী ওই গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর পুত্র। সে ঢাকা বিআরটিএ অফিসের ড্রাইভার। এ ব্যাপারে আফজাল চৌধুরীর ভাই লাউছ মিয়া ৭ জানুয়ারী বুধবার রাতে হবিগঞ্জ সদর থানায় ২২জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার ১নম্বর আসামী দারোগা আলতাফ চৌধুরীকে ঢাকার সাভার থেকে ও অপর প্রধান আসামী বিজয় চৌধুরীকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জকিগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা কোর্ট স্টেশন ফাঁড়ির পরিদর্শক নুনু মিয়া উক্ত আসামিদের বিরুদ্ধে ৫ দিনের রিমা- আবেদন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com