বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জীবন আহমেদ লিটন দৈনিক যুগান্তর’র বানিয়াচং প্রতিনিধি নিযুক্ত

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের খ্যাতিনামা জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন সাংবাদিক জীবন আহমেদ লিটন। সোমবার (১৭ জানুয়ারী) দুপুরে পত্রিকাটির সম্পাদক সাইফুল আলম নিয়োগপত্র এবং পরিচয়পত্র তাঁর হাতে তুলে দেন। সাংবাদিক লিটন যুগান্তরে নিয়োগ প্রাপ্ত হওয়া পর্যন্ত জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। স্থানীয় দৈনিক হবিগঞ্জের আয়না, হবিগঞ্জ সমাচার পত্রিকায় দায়িত্ব পালন করার পর তিনি বর্তমানে দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও ইলেক্ট্রনিক্স মিডিয়া ৭১ বাংলা টেলিভিশন এবং জবস টিভির বানিয়াচং প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন সাংবাদিক লিটন। লিটন দীর্ঘ ৮ বছর বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালনের পর হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটি অনুমোদিত বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করে একজন দক্ষ সাংবাদিক নেতা হিসেবে সুনাম কুড়িয়েছেন। বর্তমানে তিনি বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি দৈনিক অনুসন্ধান অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com