রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে ফেনসিডিল ও নগদ টাকাসহ ২ নারী মাদক কারবারি আটক

  • আপডেট টাইম বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪১৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের হরষপুর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নগদ টাকা সহ ২ নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস কবির জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হরষপুর বাজারের তিন রাস্তার মোড়ে হরষপুর বিওপির হাবিলদার আবুল কালাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও নগদ ২৭হাজার ৮৪২ টাকাসহ বি বাড়ীয়া জেলার আখাউড়া এলাকার তাজুল ইসলাম এর স্ত্রী হালিমা খাতুন(৬০) এবং একই এলাকার বাবুল মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৫০)কে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com