বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লোকড়ায় ১ ব্যক্তিকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৩৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামে খনকার বিল দখলকে কেন্দ্র করে সত্তার মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। আশংকাজনক অব¯’ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে ওই গ্রামের দুদু মিয়ার পুত্র। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বিল দখল নিয়ে এলাকার প্রভাবশালীসহ দুই পক্ষের মাঝে বিরোধসহ মামলা চলে আসছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র জালাল মিয়া, জুয়েল মিয়া ও রুহুল আমিনসহ একদল লোক বিলের পাশে সত্তার মিয়াকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মাঝে ভয়ানক সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com