বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

রিংগনকে হত্যার উদ্দেশ্যে পুলিশ গুলি চালিয়েছিল-মির্জা ফখরুল

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজিব আহমেদ রিংগনকে হত্যার উদ্দেশ্যে পুলিশ গুলি চালিয়েছিল বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা রিংগনকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অন্যায়ভাবে, বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে ব্যবহার করে সরকার তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়। এই সরকার মূলত সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রে বিশ্বাসী। তারা দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু তা হবে না। জনগণকে সাথে নিয়ে আমরা এই সরকারের পথন ঘটাব।’ মির্জা ফখরুল বলেন, ‘গত ২২ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার জন্য দেশের ৬ জেলায় সমাবেশ আহবান করা হয়। এদিন হবিগঞ্জের সমাবেশে পুলিশের গুলিতে অন্তত তিনশ’ নেতাকর্মী গুরুতর আহত হয়।’ ‘পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সাংগঠনিকি সম্পাদক শাহ্ রাজিব আহমেদ রিংগনের সারা শরীর জাঝরা হয়ে গেছে। ভাগ্যক্রমে তার চোখটা বেঁচে গেছে। তবে মুখে, পিঠে, বুকে সমস্ত জায়গায় গুলিবিদ্ধ হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে, তাকে (রিংগন) হত্যার উদ্দেশ্যে এই ধরনের গুলিবর্ষণ করা হয়েছে।’ গত ২২ ডিসেম্বর হবিগঞ্জের সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদলের সাংগঠনিকি সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনকে দেখতে যান মির্জা ফখরুল। রাজধানীর সবুজবাগে হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন এই ছাত্রনেতা। মির্জা ফখরুল রিংগনের চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার, মহানগর দক্ষিণ বিএনপির নেতা হাবিবুর রশীদ হাবিব উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ প্রদানের দাবিতে গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে সমাবেশ করে দলটি। ওই সমাবেশে পুলিশ হামলা চালায় ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ বিএনপির। এতে ছাত্রদলের শাহ রাজীব আহমেদ রিংগনসহ শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ ও জেলা পরিষদের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com