বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বিএনপি নেতা মুজিবুর রহমান চৌধুরী শেফুসহ গ্রেফতারকৃত নেতার্মীদের মুক্তির দাবী জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতা-জুয়েল চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র কেন্দ্র ঘোষিত সমাবেশের অংশ হিসেবে গত ২২ ডিসেম্বর হবিগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ নগ্ন হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে প্রায় তিন শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়। ৬৫ জনের নামে এবং আরও অজ্ঞাতনামা দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের মত ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের অন্যতম সদস্য ও যুক্তরাজ্য পোর্টস্মাউথ যুবদলের আহবায়ক জুয়েল চৌধুরী। সংবাদপত্রে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে এবং দেশব্যাপী ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে রাখাটাই এখন আওয়ামী সরকারের মূল নীতিতে পরিণত হয়েছে। বিএনপিকে দুর্বল করার জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে বিএনপিসহ বিরোধী দলের নাম নিশানা মুছে দিতে সরকার বেপড়োয়া হয়ে উঠেছে। বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ ও মানবিকবোধ শুণ্য হয়ে পড়েছে। মামলা, হামলা, জেল জুলুমের ভয় দেখিয়ে বিএনপি দুর্বল করার অপচেষ্টা কখনো সফল হবে না। তিনি অবিলম্বে নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক নবীগঞ্জের গণমানুষের নেতা জাতীয়তাবাদী আদর্শের নির্ভীক সৈনিক মুজিবুর রহমান চৌধুরী শেফু ও বিএনপি নেতা জাকির আহমেদ চৌধুরী, যুবদল নেতা শাহিন তালুকদার, ছাত্রদল নেতা শামিম আহমেদসহ সকল রাজবন্দিদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com