বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের গাছ কর্তন ॥ থানায় চেয়ারম্যানের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের সীমানার ভেতর থাকা মূল্যবান গাছ কর্তন করে নিয়ে গেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান চৌধুরী। এ বিষয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৫ ডিসেম্বর পরিষদ ভবনে প্র¯্রাব করতে যাওয়ার সময় তিনি দেখতে পান দক্ষিণ পাশে পরিষদের সীমানার ভেতর থাকা একটি জাম গাছের গোড়া কর্তন। এ বিষয়ে গ্রাম পুলিশ দফাদার রহমত আলীকে জিজ্ঞাসা করলে সে জানায় নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান চৌধুরী নিজে উপস্থিত থেকে কালিয়ারভাঙা গ্রামের মৃত খোকা রায়ের পুত্র রতিন্দ্র রায়কে দিয়ে ১৫ ডিসেম্বর সকালে গাছটি কর্তন করে নিয়ে যান।
চেয়ারম্যান নজরুল জানান, কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই অনধিকার প্রবেশ করে গাছটি কর্তন করা হয়েছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন এবং নবীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। গাছ কর্তনের বিষয়ে দফাদার রহমত আলী জানান, ইউনিয়ন অফিসের দরজা, জানালা ঠিক করার জন্য নতুন চেয়ারম্যান ইমদাদুর রহমান গাছ কেটে রেখেছেন। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনকে ফোন দিলে তিনি ছুটিতে থাকায় ভারপ্রাপ্তের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) জানান, বিষয়টি তিনি অবগত নন। অভিযোগের কপি পেলে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নবীগঞ্জ থানার এসআই ছায়েদ মিয়া জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তে গিয়ে গাছ কর্তন দেখতে পেয়েছি। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এখনও নিশ্চিত করে বিস্তারিত বলতে পারছিনা। এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান চৌধুরী জানান, গাছ আমি কাটাইনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com