স্টাফ রিপোর্টার ॥ মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলার স্ট্রল বরাদ্দের নামে গলা কাটছে আয়োজক গোষ্ঠী। স্ট্রল মালিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে নির্ধারিত হারের চেয়ে কয়েকগুণ বেশি টাকা। শুধু তাই নয়, লঙ্ঘন করা হচ্ছে প্রশাসনের বেধে দেয়া বিভিন্ন শর্ত। এমন অভিযোগই করছেন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা (স্ট্রল মালিক) গণ।
জানা যায়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে হবিগঞ্জে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা। এ মেলার স্থান নির্ধারিত হয়েছে হবিগঞ্জ নিউফিল্ড মাঠ। মেলাটি ব্যব¯’াপনার দায়িত্ব পেয়েছে ‘তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি’ (গ্রাসরুটস্) নামক একটি সংস্থা। ইতিমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। কিন্তু স্ট্রল বরাদ্দের নামে গলা কাটছে আয়োজক গোষ্ঠী। স্ট্রল মালিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে নির্ধারিত হারের চেয়ে কয়েকগুণ বেশি টাকা। শুধু তাই নয়, লঙ্ঘন করা হচ্ছে প্রশাসনের বেধে দেয়া বিভিন্ন শর্ত। নাম প্রকাশ করতে অনিচছুক একাধিক ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা (স্ট্রল মালিক) অভিযোগ করে জানান, কোন কোন স্ট্রল বরাদ্দ বাবদ ৯০ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। অথচ নিয়মানুযায়ী তা প্রকারভেদে সর্বোচ্চ ১৬ হাজার টাকার বেশি হবার কথা নয়। তারা আরও জানান, ইতিমধ্যে প্র¯’ত করা হয়েছে ২ শতাধিক স্ট্রল। যার সিংহভাগ বরাদ্দ দেয়া হয়েছে। অথচ নিয়মানুযায়ী ৫০টির বেশি স্ট্রল বরাদ্দ দেয়ার কথা নয়। এছাড়াও প্রশাসনের দেয়া বিভিন্ন শর্তও লড়ঘন করছেন তারা।
অনুসন্ধানে জানা যায়, জেলা প্রশাসনের দেয়া অনুমতিপত্রের ১০নং শর্তে উল্লেখ আছে, ‘মেলা এবং এর আশপাশ এলাকায় জুয়ার আসর বসানো কিংবা মদপান, গাঁজাসেবন, যাত্রা গান, পালাগান, পুতুল নাচ, ভ্যারাইটি শো, অশ্লীল নৃত্য প্রদর্শনসহ কোনো অনৈতিক কর্মকান্ড করা যাবে না।’ কিন্তু সরেজমিনে দেখা যায়, এসব আয়োজনের সকল সরঞ্জাম ইতিমধ্যেই প্রস্তত করা হয়েছে। এছাড়াও ১৫নং শর্তে উল্লেখ আছে, ‘এ অনুমতিপত্রের বৈধতা শুধুমাত্র আগামী ১৪ ডিসেম্বর ২০২১ হতে ১২ জানুয়ারী ২০২২ পর্যন্ত বলবৎ থাকবে এবং কোনক্রমেই সময় বর্ধিত করা হবে না।’ সে অনুযায়ী আয়োজকদের প্রচার লিফলেটেও উদ্বোধনের তারিখ উল্লেখ করা হয়েছিল ১৫ ডিসেম্বর ২০২১ইং। অথচ ১৫ ডিসেম্বর পেরিয়ে গেলেও কৌশলে অনুষ্ঠানিকতা পিছিয়ে দিয়েছেন আয়োজকরা। তারা এখন বলে বেড়া”েছন ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং চলবে পরবর্তী ৩০ দিন।
এদিকে, আয়োজকদের প্রচার লিফলেটে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে মেলার মাঠে গতকাল পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি ফেস্টুনও সাঁটানো হয়নি। অনেকে মনে করেন, এভাবে নাম ব্যবহার করে বঙ্গবন্ধুর প্রতি অমর্যাদা প্রদর্শন করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ বিসিক এর এজিএম নাজমুল হোসেন জানান, হবিগঞ্জে নিবন্ধিত কোনো শিল্প উদ্যোক্তাই খোঁজে পাচ্ছেন না তিনি। স্ট্রল বরাদ্দের নামে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘এমন কোনো অভিযোগকারী থাকলে আমার কাছে নিয়ে আসতে পারেন।’