বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মহান বিজয় দিবসে চুনারুঘাটে ব্যকসের জাতীয় পতাকা বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩১৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ মুজিব শতবর্র্ষ ও মহান বিজয় দিবস এবং সবর্ণ জয়ন্তী উপলক্ষে চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ব্যবাসায়ীদের মাঝে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরের ব্যবসায়ীদের দোকানের সামনে সঠিক নিয়মে একই মাপের পতাকা ও দোকানের সামনে বাঁশ দিয়ে উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এ সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনা (ভূমি) মিল্টন পাল, চুনারুঘাট থানা অফিসার ইনর্চাজ আলী আশরাফ, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সালাম তালুকদার, সহ-সভাপতি আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, আকবর হাজী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল, যুগ্ম-সম্পাদক সায়েব আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সদস্য মিজানুর রহমান সেলিম, আবুল কালাম, মোহাম্মদ সুমন, রহমত আলীসহ চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। প্রসঙ্গ, চুনারুঘাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ী গনের দোকানে একই মাপের পতাকা ও একই মাপের বাঁশ সহ পতাকা উত্তোলন করা হয়। এ উদ্যোগটি স্বাধীনতা পর এটি প্রথম চুনারুঘাট বাজারে ব্যবসায়ীগনের উদ্যোগ নব সুচনা করা হয়। এই মহান উদ্যোগ যেন সারাজীবন অব্যাহত থাকে এই কামনাই সকল ব্যবসায়ীর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com