শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। দূর্জয় হবিগঞ্জ এবং শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় জেলা পুলিশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮ টায় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োাজিত সংবর্ধনা ষবায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডঃ মোঃ আবু জাহির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিশু একাডেমি এবং জেলা গ্রন্থাগার আয়োজিত পৃথক পৃথক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানে অংশ নিতে সমবেত হন পাঁচ হাজারের অধিক মানুষ। লাল-সবুজের পতাকা হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই পাঠ করেছেন এই শপথ। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডঃ মোঃ আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধাগণ, সকল দপ্তর প্রধানগণ, সরকারি/আধা-সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, নার্স, আইনজীবী, সাংবাদিক, ব্যাংকার, শিক্ষক, সংস্কৃতিকর্মী, ছাত্র-ছাত্রী, শ্রমিক, কৃষকসহ সকল পেশা-শ্রেণির মানুষ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com