সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

বানিয়াচঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান অধিকার কাউকেই বাড়তি সুবিধা দেওয়া হবে না ॥ মাইক ব্যাবহার না করার সিদ্ধান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫০৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে চতুর্থ পর্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে বানিয়াচং উপজেলায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রার্থীদেরকে আচরণ বিধি অবহিতকরণ ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার ছাদেকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার আরমান ভূইয়া, যুব উন্নয়ন অফিসার জাফর ইকবাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম,সমবায় কর্মকর্তা হোসেন আহম প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় ১৪টি ইউনিয়নের সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্টিত করার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন। নির্বাচনী আচরণ বিধি মান্য করার জন্য এ সময় প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদেরকেও সচেতন থাকার আহবান জানান। সব প্রার্থীর জন্য সমান অধিকার ও সব প্রার্থীই সমান এই বিবেচনায় কাউকেই কোন বিশেষ সুবিধা দেওয়া হবেনা। বিশেষ সুবিধা কারো আশা করাও উচিত হবেনা বলে উপস্থিত সভাকে অবহিত করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। সভায় উপস্থিত প্রার্থীদের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনী প্রচারনায় শব্দ দূষন রোধে মাইক ব্যাবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com