শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে মেয়েকে ধর্ষণের দায়ে কুলাঙ্গার পিতা বন্ধুসহ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বন্ধুকে সাথে নিয়ে নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করেছে জন্মদাতা পিতা। এ ঘটনায় কুলাঙ্গার পিতা ও তার ধর্ষক বন্ধুকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। র‌্যাব আটক দুই লম্পটকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে। এ ঘটনায় ধর্ষিতা কিশোরী বাদী হয়ে পিতা ও পিতার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছে।
ওই গ্রামের ধর্ষিতা ওই কিশোরীর চাচা আব্দুল মালেক জানান, আব্দুল খালেক (৪০) মালয়েশিয়া প্রবাসী। প্রায় ১ বছর পূর্বে করোনার কারণে সে দেশে আসে। দেশে আসার পর থেকে স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। সে স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতো। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে প্রায় ১ মাস পূর্বে পিত্রালয়ে চলে যায় তার স্ত্রী। ফলে ১৩ বছরের মেয়েকে নিয়ে খালেক বাড়িতে অবস্থান করছিল। এরই মাঝে মেয়ের প্রতি কুদৃষ্টি পড়ে লম্পট পিতা খালেকের। বাড়িতে একা থাকার সুবাধে গত ৬ দিন যাবত লম্পট কাদিরকে সাথে নিয়ে নিজ কন্যাকে ধর্ষণ করে আসছে কুলাঙ্গার পিতা আব্দুল খালেক।
গত সোমবার সকালে কিশোরী ঘটনাটি তার চাচীকে জানায়। এ অবস্থায় চরম বিব্রতকর অবস্থায় পড়েন পরিবারের সদস্যরা। উপায়ান্তর না দেখে ৯৯৯ এ বার বার ফোন করে সহযোগীতা চায় মেয়েটি। এক পর্যায়ে বিষয়টি র‌্যাবকে অবহিত করে তারা। খবর পেয়ে মঙ্গলবার রাতে বিকেলে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে কুলাঙ্গার পিতা আব্দুল খালেক ও তার ধর্ষক বন্ধু আব্দুল কাদিরকে আটক করে। পরে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com