বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কাউরিয়াকান্দি হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে সিরাজুল ইসলামের পুর্ন প্যানেল বিজয়ী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মোঃ সিরাজুল ইসলাম এর পুর্ন প্যানেল বিজয়ী হয়েছে। গত ১ ডিসেম্বর বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে এই নির্বাচন অনুষ্টিত হয়। সকাল ৯টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে ৩৯০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৪৮ জন অভিভাকক। এর মধ্যে ২৭টি ভোট বাতিল হয়ে যায়। নির্বাচনে ১৯৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন পরিমল দাস, ১৮১ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন মোঃ লিচু মিয়া, ১৮১ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন মোঃ নুরুজ্জামান মীর, ১৬৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন হরিলাল দাস, সংরক্ষিত মহিলা সদস্য ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হন মোছাঃ মিনুু বেগম। নির্বাচনে ৫টি পদের মধ্যে প্যানেল নিয়ে ৫টি পদেই জয় লাভ করে মোঃ সিরাজুল ইসলাম এর প্যানেল। নির্বাচনে প্রিজাইডিং অফিসেরর দায়িত্ব পালন করেন বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com