বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বৃষ্টি এলেই চলে যায় হবিগঞ্জ শহরের বিদ্যুত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামান্য বৃষ্টি এলেই হবিগঞ্জ শহরে বিদ্যুত চলে যায়। ঘণ্টার পর ঘণ্টা অপো করলেও বিদ্যুত আসে না। ফোন করলে কোনো কোনো সময় রিসিভ করে বলা হয় শাহজীবাজার থেকে বিদ্যুত নেয়া হয়েছে। আবার কোনো কোনো সময় ফোন রিসিভ না করে বন্ধ করে রাখা হয়। শহরবাসী বিদ্যুত ব্যবহার ভোগান্তিতে রয়েছেন। গত রবিবার সন্ধ্যা থেকেই হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, সিনেমা হল রোড ও রাজনগরসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টির সাথেই বিদ্যুত চলে যায়। এরপর থেকে কয়েকবার আসা যাওয়া করে। তবে রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত শায়েস্তানগর, মোহনপুর ও রাজনগরসহ আশপাশ এলাকা একেবারেই বিদ্যুতবিহীন হয়ে পড়ে। বার বার বিদ্যুত অফিসে ফোন দেয়ার পরও তারা ফোন রিসিভ করেনি। কেউ কেউ অভিযোগ করছেন অবৈধ টমটম গ্যারেজের কারণে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, আবার অনেকেই অভিযোগ করেন ইচ্ছাকৃতভাবেও অনেক সময় লোডশেডিং করা হয় ঘণ্টার পর ঘণ্টা। এ বিষয়ে বিদ্যুত অফিসের সহকারি প্রকৌশলী আব্দুল মজিদ ভূইয়া জানান, শায়েস্তানগর এলাকার একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এ সমস্যা হয়। তাছাড়া শহরের অনেক মেইন লাইনগুলো ত্রুটিপূর্ণ। ফলে বৃষ্টি হলেই সমস্যার সৃষ্টি হয়। তবুও যথাসাধ্য গ্রাহকদের সেবা দেয়ার চেষ্টা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com