বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার আসকর মোহাম্মদ মার্কেটের ডরিন ফিস্ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রবিবার রাত ১০টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেন। রবিবার রাত ৯টার দিকে উমেদনগর পশ্চিমহাটির নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় জালাল উদ্দিনের বয়স হয়েছিল ৫৬। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুর ২টায় উমেদনগর বেলতলা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে উমেদনগর কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জালাল উদ্দিন উমেদনগর পশ্চিমহাটি এলাকার মৃত দরবেশ আলীর কনিষ্ঠ পুত্র ও অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. কুতুব উদ্দিনের ছোট ভাই।
এদিকে জালাল উদ্দিনের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে সততা মৎস্য আড়তদার মার্কেট সমিতি, উমেদনগর শাহপরাণ দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও প্রগতি লেখক সংঘ হবিগঞ্জ জেলা শাখা। সংবাদপত্রে প্রেরিত শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com