বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মেয়র পুত্র সামির মৃত্যুতে হবিগঞ্জ জেলা যুবলীগের মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের পুত্র সামিউর রহমান সামির রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুম্মার নামাজের পর জেলা যুবলীগের উদ্যোগে হবিগঞ্জ শহরের প্রতিটি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় সামির রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে নানা পেশার মুসল্লিগণ অংশগ্রহণ করেন। এছাড়াও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত রবিবার দুপুরে ঢাকার বাসায় ইন্তেকাল করে সামিউর রহমান সামি। তার অকাল মৃত্যুতে হবিগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com