শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধ পরিকর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ করতে সরকার সব ধরনের ব্যবস্থা হাতে নিয়েছে। তিনি বলেন, নির্বাচন সুষ্টু করতে ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করে যাচ্ছে। সারাদেশে ভোটারদের সরব উপস্থতিতে নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা সবাই একই উপজেলায় পাশাপাশি বসবাস করেন। নির্বাচন একটা ক্ষনস্থায়ী ঘটনা আপনার সবাই আত্মীয় প্রতিবেশী। আপনারা এমন কোন আচরন করবেন না, নির্বাচন শেষে যেন একজনের মুখ আরেকজনের দেখতে লজ্জা না লাগে।
আজমিরীগঞ্জে ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হয়েছেন। সুতরাং নির্বাচন সুষ্টু হবে সন্দেহের কোন কারন নাই। এছাড়া তিনি চলতি এস এসসি পরীক্ষার জন্য পরীক্ষার্থিদের কথা বিবেচনা করে ইউপি নির্বাচনে অংশগ্রহনকারী সকল চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রচারনার জন্য মাইকিং করা থেকে বিরত থাকার আহবান জানান।
তিনি ১৫ নভেম্বর সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলানায়তনে নবীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত আচরণ বিধি অবহিত করণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী, এডিসি তারেক মোহাম্মদ জাকারিয়া, এএসপি সার্কেল আবুল খয়ের, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, সহকারী রির্টানিং অফিসার প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল হক, কৃষি অফিসার একে এম মাকসুদুল আলম, মৎস্য অফিসার আসাদ উল্লা, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলাম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ প্রমূখ।
এ সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com