বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জজকোর্টের পেশকার তাহির মিয়ার পিতার ইন্তেকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজকোর্টের পেশকার তাহির মিয়ার পিতা পাঁচপাড়িয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ সিদ্দিক আলী ইন্তেকাল করেছেন। (ইন্না নিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি কিছুদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। গতকাল বুধবার সকাল ৭টায় তেঘরিয়া ইউনিয়নের পাঁচপাড়িয়া গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৮ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি কর্মজীবনে শিক্ষক ছিলেন। চাকরি ছেড়ে দিয়ে ইউপি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি গ্রামে একজন বিশিষ্ট মুরুব্বী ছিলেন। তার ৮ পুত্রের একজন হবিগঞ্জ জজ কোর্টের পেশকার তাহির মিয়া সকলের সুপরিচিত। গতকাল বাদ আছর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com