বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সুলতানশী হাবেলী’র সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ গোলাম কিবরিয়া’র ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক সুলতানশী হাবেলী’র সৈয়দ আহসান ইমাম হোছাইনী চিশতী (রহঃ) এর ছোট ভাই অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ গোলাম কিবরিয়া গত মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)। ঢাকা গ্রীনলাইফ হাসপাতালে গত মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। গত শনিবার সকাল ৭ ঘটিকায় ঢাকা সোবহানবাগ জামে মসজিদে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকাল ২ ঘটিকায় সুলতানশী হাবেলীতে ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সুলতানশীর জানাযার নামাজ পড়ান সুলতানশীর পীরজাদা সৈয়দ রফিকুল হোসাইন চিশতী। পরবর্তীতে ঐদিন এশার নামাজের বাদ সিলেট হযরত শাহজালাল (রহঃ) এর মাজার মসজিদ সংলগ্ন জানাযার নামাজ শেষে হযরত শাহজালাল (রহঃ) এর মাজারের পূর্বদিকে দাফন করা হয়। তাঁর এই মৃত্যুতে প্রত্যন্ত অঞ্চলে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com