বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩২৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ “মুজিব বর্ষের শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাধবপুরে বৃহস্পতিবার ৪ নভেম্বর সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মনতোষ মল্লিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয?র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। সারাদেশব্যাপী উদযাপিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অংশ হিসেবে মাধবপুরে ফায়ার সার্ভিস এর উদ্যোগে আলোচনা সভা ও অগ্নি নির্বাপনী মহড়ার আয়োজন করা হয়। এ উপলক্ষে মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে শুরু করে মাধবপুর শহর হয়ে উপজেলার রতনপুর পর্যন্ত লিফলেট বিতরণ করা শেষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপনে মহড়া অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com