বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চেয়ারম্যান আনোয়ারের বলিষ্ট পদক্ষেপ আতুকুড়া থেকে ৬টি চোরাই গরু উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বলিষ্ট পদক্ষেপে উদ্ধার করা হয়েছে ৬টি চোরাই গরু। এসময় ১জনকে আটক করা হয়। গত বুধবার দিবাগত গভীর রাতে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা গরুগুলোর মধ্যে পুকড়া ইউনিয়নের নাগুড়া গ্রামের অজিত দাসের ২টি এবং একই গ্রামের সুশান্ত দাসের ২টি গরু তাদেরকে দেয়া হয়েছে। অপর ২টি গরুর মালিক না পাওয়ায় তা দেয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ আগষ্ট অজিত দাসের ২টি এবং ৬সেপ্টেম্বর সুশান্ত দাসের ২টি গরু চুরি হয়। বিষয়টি তারা স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেনকে জানান। তিনি বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করেন। সোর্সের মাধ্যমে জানতে পারেন কয়েকটি চোরাই গরু আতুকুড়া গ্রামের আকলাছ মিয়া আখনিজ, মান্নান আখনজি ও আলীম আখনজির বাড়িতে রয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার রাতে পুলিশ সাথে নিয়ে তাদের বাড়িতে অভিযান চালান। অভিযানে ৬টি গরু উদ্ধার করা হয় এবং মান্নান আখনজি নামে একজনকে আটক করা হয়। এলাকাবাসী সূূত্রে জানা গেছে, ওই গ্রামে গরু চোরদের একজন গডফাদার রয়েছে। ওই গডফাদারই চোরদের নিয়ন্ত্রণ করে থাকেন। আটক মান্নানকে রিমান্ডে এনে জ্ঞিাসাবাদ করলে গডফাদারের নামসহ আরো অনেক তথ্য পাওয়া যাবে বলে এলাকাবাসী মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com