বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ঢাকা থেকে ট্রাক যোগে সিলেট মাজার জিয়ারতে যাবার পথে ॥ নবীগঞ্জে দূর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০১৪
  • ৭২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ জন। গতকাল ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পানিউমদা বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছে-ঢাকা ধামরাই থানার বারবাইকা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ট্রাক চালক রফিকুল ইসলাম (৩০) ও একই থানার কোমড়াইল এলাকার আবুল হোসেনের ছেলে মনির মিয়া (২৫)। হতাহতরা ট্রাকযোগে সিলেট মাজার জিয়ারতে যাচ্ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল গভীর রাতে ঢাকার ধামড়াই থানা এলাকা থেকে ১০/১৫ জনের একদল লোক সিলেট মাজার জিয়ারতের উদ্দ্যেশে ট্রাক যোগে রওয়ানা দয়। ভোর সাড়ে ৫ টার দিকে নবীগঞ্জের পানিউমদা বাজারে ট্রাক থামিয়ে কয়েকজন নেমে চা-পানি খাচ্ছিল। এমন সময় দ্রুতগামী অপর একটি কাঠাল বোঝাই ট্রাক নং (ঢাকা মেট্রো ট-১৮-২৮৯৮) পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক দু’টি দুমড়ে-মুছড়ে উল্টে পড়ে যায়। এ সময় জিয়ারতে আসা ট্রাকের লোকজন গাড়ী ও কাঠালের নীচে চাপাঁ পড়ে। স্থানীয় লোকজন কাঠাল চাপা থেকে উল্লেখিত দুই জনকে মৃত অবস্থায় এবং ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে নবীগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে ট্রাক দু’টি জব্দ করে। তবে চালকদের পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com