মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কেন্দ্রীয় যুবদল নেতা ইলিয়াছের ছোট ভাই’র মৃত্যুতে যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও আদর্শ ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ এর ছোট ভাই মোঃ সাজেদুর রহমান সাজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও যুব নেতা কিবরিয়া চৌধুরী, উপজেলা যুবদল নেতা রায়েছ চৌধুরীসহ য়ুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন- জন্মিলে মরিতে হবে এটা অবধারিত সত্য। কিন্তু আপনজনদের বিয়োগে কোন শান্তনা থাকে না। প্রিয় সহযোদ্ধাকে শান্তনা জানাবার ভাষা আমাদের জানা নাই। দোয়া করি মহান মহান রাব্বুল আলামিন ইলিয়াছের পরিবারকে এই শোক সহিবার তৌফিক দান করুক। মহান আল্লাহ যেন তাকে জান্নাত দান কনে।-আমিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com