বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নবীগঞ্জ সড়কে সিএনজি দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৯৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের মৃত ময়না মিয়া পুত্র রোমেন মিয়া (৩০) নামের এক ব্যাক্তি নিহত ও ১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে উজিরপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথিমধ্যে উজিরপুর নামক স্থানে সিএনজি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর ১ জন হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি সদস্য মিজানুর রহমান মিজান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com