বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে শেখ রাসেল দিবস পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে জাতীয় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বাহুবল অফিসার্স কাবে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, সদস্য মখলিছুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম. রশীদ আহমেদ প্রমুখ। সেমিনারে গত রবিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এর পূর্বে সকাল ৭টায় উপজেলা পরিষদস্থ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com