বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৫৭০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক লিমিটেড বানিয়াচং শাখায় এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (১০ অক্টোবর) সকাল ১০ টায় বুথটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস সিলেট এর মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। এ সময় পূবালী ব্যাংক বানিয়াচং শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হারুন মিয়া, ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া, যুবলীগ নেতা সাহিবুর রহমান, ব্যবসায়ী মোছাদ্দেক মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পূবালী ব্যাংক সব সময়ই গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। বানিয়াচংয়ের গ্রাহকদের প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই এটিএমবুথটি চালু করা হয়েছে। যাতে সহজেই এটিএম বুথ থেকে তারা সেবা নিতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com