বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ পানি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে একই গুষ্টির দুটি পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, সংঘর্ষের ঘটনাটি ঘটেছে ৬ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় নবীগঞ্জ উপজেলার সদর ইউপি রসুলগঞ্জ বাজারে ব্যবসায়ী জাকির মিয়া (৪৫) ও তার চাচাতো ভাই ছালিক মিয়া (৪০) মধ্যে তাদের দুই জনের ব্যবসা পাশাপাশি দোকান ও বাসা। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির মিয়ার ছোট ভাই প্রবাসী দবির মিয়ার (৩৬) বাসার পেছনের একটি টিউবওয়েল রয়েছে ওই টিউবওয়েল থেকে পানি আনতে যায় হোটেল ব্যবসায়ি ছালিক মিয়ার ছেলে, এ সময় পানি আনতে বাধাঁ দেন দবির মিয়া, এনিয়ে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে বাজার কমিটির সদস্য সহ মুরুব্বিয়ান বিষয় টি শেষ করে দেন, আধা ঘণ্টা পারেই দুই পক্ষে উত্তেজিত হলে বড় ধরনের সংঘর্ষে সৃষ্টি হয়। ঘটনায় আহত হন ১০ জনের বেশি স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকিদের অবস্থার অবনতি ঘটলে, প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়। সংঘর্ষের খবরটি নবীগঞ্জ থানার জানানোর পর একদল পুলিশ উপস্থিত হলে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com