বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে দেশীয় মদসহ দুই ব্যাক্তি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৬৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে দেশীয় মদ সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- পাশর্^বর্তী আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের দীনবন্ধু চৌধুরীর পুত্র দীপক চৌধুরী(২৪) ও একই গ্রামের কৃষ্ণকান্ত চৌধুরীর পুত্র টুটুল চৌধুরী(২৭)। উদ্ধারকৃত মদের পরিমান ১৫ লিটার। ৫ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় বানিয়াচং উপজেলার আদর্শবাজার নৌকাঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যার পূর্বে নিরাপদে মাদক পাচারকালে দুই মাদক পাচারকারী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। এ ব্যাপারে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে বানিয়াচং থানা পুলিশের অভিযান চলমান একটি প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com