সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন

  • আপডেট টাইম বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫২৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ইঅঊঝ সোলার লিমিটেড এর পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি করে মোট ৯০ টি সোলার লাইট দেয়া হয়েছে। পৌরসভার ৩ নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের রাস্তায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের মাধ্যমে মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিতি ছিলেন ইঅঊঝ সোলার লিমিটেডের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, এমডি আশরাফ আহমেদ চৌধুরী, ডিরেক্টর মাসহুদুল হাসান চৌধুরী, ডিরেক্টর রফিকুল হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আমিনুল ইসলাম, পৌরসভা প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, কাউন্সিলর বাবুল হোসেন, হাকিম মিয়া, মোবারক হোসেন, শেখ জহিরসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com