রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০১৪
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ২৪টি স্কুলকে নিয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় জালাল স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী খেলায় লুকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর চরহামুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এর আগে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাসিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান মৃধা, এডিশনাল পিপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ ফারুক এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com