বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসে আলোচনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০১৪
  • ৪৬৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ যে পরিবারের একজন মাদকাসক্ত রয়েছে, সে পরিবারের সদস্যদের দুঃখ দূর্দশা ও ভোগান্তির মধ্য দিয়ে সমাজে তারা অস্তিত্বহীন হয়ে যাচ্ছে। মাদকের অপব্যবহারের ভয়াবহতা মর্মস্পর্শী ও বাস্তব ঘটনার করুণ চিত্র তুলে ধরে শিশু কিশোর ও ছাত্র ছাত্রীদেরকে সচেতন করে মাদক ভীতি ও ঘৃনাবোধ সৃষ্টি করতে হবে। ব্যাপক গণসচেতনতা ও সামাজিক আন্দোলনের সাথে সাথে আইনের কঠোর প্রয়োগও সময়ের দাবী। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন উপরোক্ত আহবান জানান।
বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউপি মিলনায়তনে বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য আব্দুছ ছালাম, আলিম উদ্দিন, ধন মিয়া, আব্দুছ ছমেদ জমাদার, ছামির আলী, সৈয়দ আব্দুল মোনায়েম, জালাল উদ্দিন ময়না, ইউনিকেয়ার চেয়ারপার্সন ডাঃ কামরুল হাসান কাজল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com