বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ প্রতিযোগতা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে গ্রামীন ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্টিত হয়েছে। প্রতিযোগিতায় মোট ৪টি নৌকা প্রতিন্দ্বন্দ্বিতা করে। বিজয়ী হবিগঞ্জ সদরের পৈল গ্রামের নৌকা। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি ষাড় গরু। দ্বিতীয় পুরস্কার বাগাহাতার নৌকা। পুরস্কার দেওয়া হয়েছে একটি ছাগল। বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা যুব সংগঠনের আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় চলতি বছরও অনুষ্টিত হচ্ছে নৌকাবাইচ। ২৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় স্থানীয় শাখা কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজমল হোসেন খান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, এশিয়ান টিভি‘র প্রতিনিধি আনোয়ার হোসেন, নিউজ টুডে‘র প্রতিনিধি আতাউর রহমান মিলন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com