বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে ফরমালিন বিরোধী অভিযান ॥ ২০ মণ আম ধ্বংস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪
  • ৭৯১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ফরমালিন মিশ্রিত প্রায় ২০ মণ আম ধ্বংস করেছে। এছাড়া ওজনে কম দেওয়া সহ বিভিন্ন অভিযোগে ৭ফল ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে গতকাল বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোঃ ফরিদুল হক, এসআই মমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। অভিযানে নিলয় ফলের আড়ৎ সহ বিভিন্ন ফলের দোকানে ফরমালিন মিশ্রিত প্রায় ২০মণ আম জব্দ করে উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে বলডোজার চাপায় ধ্বংস করা হয়। এদিকে অভিযান শুরু হলে খুচরা ব্যবসায়ীরা তাদের দোকানের আম সহ বিভিন্ন ফল দ্রুত অন্যত্র সরিয়ে ফেলে। ব্যবসায়ীরা সম্প্রতি নিজেদের উদ্যোগে প্রায় দেড় লাখ টাকা দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ফরমালিন পরীক্ষার কীট বক্স সংগ্রহ করে পণ করেছিলেন তারা ফরমালিনযুক্ত ফল বিক্রয় করবেন না। কীট বক্স দিয়ে পরীক্ষা করে মোকাম থেকে ফল কিনে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষে ৫জন ব্যবসায়ীকে প্রশিক্ষণও দেয়া হয়েছিল। এতকিছুর পরও ফরমালিনমুক্ত হয়নি মাধবপুর। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মাধবপুরকে ফরমালিন মুক্ত করার জন্য অভিযান অব্যাহত থাকবে। ফলের দোকানে ফরমালিন বিরোধী অভিযান চলাকালে শত শত উৎসুক জনতা ভীড় করে ভেজাল আছে কি না জানতে চেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com