বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে পুলিশের অভিযানে ১২ বোতল মদ উদ্ধার ॥ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ব্যবসার আড়ালে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। মাদক বিক্রেতারা শহরের নামীদামি দোকানের আড়ালে মদ, ফেনসিডিলসহ বিভিন্ন বিক্রি করে আসছে। নামীদামি ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় তারা থেকে যায় সন্দেহের বাইরে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় সদর থানার ওসি মোঃ মাসুক আলী গোপন সংবাদের ভিত্তিতে ওসি অপারেশন নাজমুল হোসেন কামাল, এসআই সজিব আহমেদ, সনক কুমারসহ একদল পুলিশ ডাকঘর এলাকার সুরুচি ইলেক্টনিক্স ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিদেশী ১২ বোতল মদ উদ্ধার করেন। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নেপাল চন্দ্র দাশের পুত্র ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পার্থ দাশ (৩০) কে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, পূজা উপলক্ষে মাদকগুলো বিক্রির জন্য এনেছিল। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। ওসি জানান, শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কিছু মালিক অধিক লাভের আশায় ব্যবসার আড়ালে এসব মাদক ব্যবসা চালাচ্ছে। ওই সকল দোকান পুলিশের নজরদারিতের রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com